Showing posts with label সঞ্জীব চৌধুরী. Show all posts
Showing posts with label সঞ্জীব চৌধুরী. Show all posts

Tuesday, August 9, 2011

আমি তোমাকেই বলে দেব

আমি তোমাকেই বলে
দেব কী যে একা দীর্ঘ রাত
আমি হেটে গেছি বিরান পথে
আমি তোমাকেই বলে দেব
সেই ভুলে ভরা গল্প
কড়া নেড়ে গেছি ভুল দরোজায়-
ছুয়ে কান্নার রঙ
ছুয়ে জোছনার ছায়া


আমি কাউকে বলিনি সে নাম
কেউ জানেনা, না জানে আড়াল
জানে কান্নার রঙ
জানে জোছনার ছায়া


তবে এই হোক, তীরে জাগুক প্লাবন
দিন হোক লাবন্য, হ্রদয়ে শ্রাবন
তুমি কান্নার রঙ
তুমি জোছনার ছায়া