Showing posts with label ছড়া. Show all posts
Showing posts with label ছড়া. Show all posts

Monday, April 15, 2013

নোটন নোটন পায়রাগুলো

নোটন নোটন পায়রাগুলো
নোটন নোটন পায়রাগুলো
ঝোটন বেঁধেছে
দুই ধারে দুই রুই -কাতলা
ভেসে উঠেছে
কে দেখেছে কে দেখেছে
দাদা দেখেছে দাদা দেখেছে
দাদার হাতে কলম ছিল
ছুড়ে মেরেছে
ওহ ! বড্ড লেগেছে

আয়রে আয় টিয়ে

আয়রে আয় টিয়ে
আয়রে আয় টিয়ে
নায়ে ভর দিয়ে
না নিয়ে গেল বোয়াল মাছে
তাই না দেখে ভোদর নাচে
ওরে ভোদর ফিরে চা
খুকুর নাচন দেখে যা

মেঘের কোলে রোদ হেসেছে

মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি।   আহা, হাহা, হা।
আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি।   আহা, হাহা, হা ॥
     কী করি আজ ভেবে না পাই,   পথ হারিয়ে কোন্‌ বনে যাই,
     কোন্‌ মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি।   আহা, হাহা, হা ॥
কেয়া-পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে--
তালদিঘিতে ভাসিয়ে দেব, চলবে দুলে দুলে।
     রাখাল ছেলের সঙ্গে ধেনু চরাব আজ বাজিয়ে বেণু,
     মাখব গায়ে ফুলের রেণু চাঁপার বনে লুটি।   আহা, হাহা, হা ॥

মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি।   আহা, হাহা, হা।
আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি।   আহা, হাহা, হা ॥

ঘুম পাড়ানী মাসি পিসি

ঘুম পাড়ানী মাসি পিসি মোদের বাড়ী এসো
খাট নাই পালং নাই চোখ পেতে বস
বাটা ভরা পান দেব গাল ভরে খেয়ো
বিন্নি ধানের খই দেবো আঁচল পেতে নিও...
খোকার চোখে ঘুম নেই, ঘুম দিয়ে যেও