Showing posts with label মাকিদ হায়দার. Show all posts
Showing posts with label মাকিদ হায়দার. Show all posts

Friday, February 3, 2012

এতোটা জেনেও

আত্নগ্লানি বুকে নিয়ে ভেসে বেড়াই
পুঞ্জ পুঞ্জ মেঘের মত 
এতোটা জেনেও সুনন্দা ডাকেনা কাছে 
তবে পবিত্র আশ্রয় আমি কার কাছে পাব?
সরোবরে খেলা করে অধীশাওয়া

নত মুখে হেটে আসে আমার অদৃষ্ট 
আর ছিন্নভিন্ন স্মৃতি,

স্মৃতিচারণের চোখে চেয়ে দেখি 
অকর্মারমত লেগে আছে কপালের ঘামে 
সবুজাভ পাপ, শরীর ব্যর্থতা 
অথচ আশ্চর্য রোদে আবল্য সেই ছিল ধনুক শিকারি 
তন্ময় চোখ তুলে কতদিন করেছি জিজ্ঞাসা 
তুমি কারে ভালোবাসো?
শ্বেতবদ্য, সৈকত জোয়ার ?

সুনন্দা নিশ্চুপ ছিল সেই অলৌকিক ক্ষণে 
তাই চন্দ্রাভাঁড় সিঁড়ি বেয়ে 
রত্নগর্ভা রাতে নেমেছিল প্রবীণ সারস 
লক্ষ তারা নিভে গিয়ে হঠাৎ করে জ্বলে উঠেছিল 
শ্রাবস্তীর ঘরে চিত্রিত প্রদীপ 
আমি লোকাতীত শোকে সেই থেকে জ্বেলে রেখেছি খয়েরি লোবান,
শিওরে শিথানে সেই থেকে বুকে জেগে আছে শুরিত ব্যর্থটা 
তাই আজকাল নিয়মটি রেডিও শুনি,
শুনি রেণুকার খবর 
সব রেফারী খেলা ভুল করে বার বার 
অথচ ক্রন্দনরত চোখে মাঠ থেকে ফিরে যেতে হয় 
সব বন্ধন কেটে দিয়ে, 
ঘোরাতে হয় রেডিওর হলুদ নব উত্তরে পচ্চিমে 
যেখানে হা করে বসে আছে রৌরব নরকে 
আবার নিশ্চিত পরিত্রাণ৷
এতোটা জেনেও সুনন্দা ডাকেনা কাছে 
তবে পবিত্র আশ্রয় আমি কার কাছে পাব?
কার কাছে?


Monday, March 29, 2010

যে আমাকে প্রেম শেখালো


মাকিদ হায়দার

যে আমাকে প্রেম শেখালো
জোৎস্না রাতে ফুলের বনে
সে যেন আজ সুখেই থাকে

সে যেন আজ রানীর মত
ব্যক্তিগত রাজ্যপাটে
পা ছড়িয়ে সবার কাছে
বসতে পারে
বলতে পারে মনের কথা
চোখের তারায়
হাত ইশারায়

ঐ যে দেখ দুঃখি প্রেমিক
যাচ্ছে পুড়ে রোদের ভিতর
ভিক্ষে দিলে ভিক্ষে নেবে
ছিন্ন বাসে শীর্ন দেহে
যাচ্ছে পুড়ে রোদের ভিতর

কিন্তু শোন প্রজাবৃন্দ
দুঃসময়ে সেই তো ছিলো
বুকের কাছে হৃদয় মাঝে
আজকে তারে দেখলে শুধু
ইচ্ছে করে
চোখের পাতায় অধর রাখি

যে আমাকে প্রেম শেখালো
প্রেম শিখিয়ে চিনিয়েছিলো
দুষ্টু গ্রহ অরুন্ধতী
বৃষ্টি ভেজা চতুর্দশী
জোৎস্না রাতের উজ্জ্বলতা
ভোরের বকুল শুভ্র মালা
নগর নাগর ভদ্র ইতর
রাজার বাড়ি
সেই তো আবার বুঝিয়েছিলো

যাওগো চলে আমায় ছেড়ে

যে আমাকে প্রেম শেখালো
জোৎস্না রাতে ফুলের বনে
সে যেন আজ সুখেই থাকে

নিজের দেহে আগুন জ্বেলে
ভেবেছিলাম
নিখাদ সোনা হবোই আমি
শীত বিকেলের টুকরো স্মৃতি
রাখবো ধরে সবার মত
হৃদয় বীণার মোহন তারে
ভুলেই গেলাম
যখন তুমি আমায় ডেকে
বললে শুধু

পথের এখন অনেক বাকি
যাও গো শোভন
যাও গো চলে বহুদুরে
কণ্ঠে আমার অনেক তৃষা
যাও গো চলে আপন পথে

এই না বলেই
হাসলে শুধু করুন ঠোঁটে
বাজলো দুরে শঙ্খ নিনাদ
কাঁদলো আমার বুকের পাথর
কাঁদলো দুরে হাজার তারা
একলা থাকার গভীর রাতে
একলা জাগার তিন প্রহরে

তাইতো বলি সবার কাছে
যে আমাকে দুঃখ দিলো
সে যেন আজ সবার চেয়ে
সুখেই থাকে
যে আমাকে প্রেম শেখালো
প্রেম শিখিয়ে বুকের মাঝে
অনল দিলো
সে যেন আজ সবার চেয়ে
সুখেই থাকে

সুখেই থাকে।


Get this widget | Track details | eSnips Social DNA